শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

বারহাট্টায় ৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৩৮৮ পঠিত

বারহাট্টা প্রতিনিধি ঃ নেত্রকোণার বারহাট্টায় ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। সোমবার পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণ ও ভেজালমুক্ত পন্য বিক্রয় নিয়ন্ত্রনের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালন করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম।

ভ্রাম্যমান আদালত চলাকালে বারহাট্টা বাজারে মনসব আলী মিষ্টি ব্যবসায়ীকে বাসি ও পচা মিষ্টি রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মতে ২ হাজার টাকা, মুদি ব্যবসায়ী আরাধন পন্ডিতকে মুল্য তালিকা না থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারা মতে ২ হাজার টাকা, মুদি ব্যবসায়ী বাদশা সরকারকে মুল্য তালিকা না থাকার দায়ে দন্ড বিধি- ১৮৬০ এর ২৭৩ ধারা মতে ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হক, স্যানিটারী ইন্সপেক্টর আব্দুস সালাম, বারহাট্টা প্রেসক্লাসের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল প্রমুখ। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম জানান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণ ও ভেজালমুক্ত পন্য নিয়ন্ত্রনের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd