শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি বাবুর উপর হামলা।। ক্ষুব্ধ নেত্রকোণার সাংবাদিকরা মদনে  পুলিশের উপর হামলার ঘটনায় ছাত্রদলের সভাপতি   বহিষ্কার ।। আটক নেত্রকোণায় যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত খালিয়াজুড়িতে লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ পূর্বধলার নতুন ইউএনও শফিকুল ইসলাম নেত্রকোণায় শহীদ  জিয়ার   শাহাদাত বার্ষিকী পালিত দুর্গাপুরে ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক   নেত্রকোণায় কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোণা পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা মদন উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুম

বারহাট্টায় ১০ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ

রিপোর্টারের নাম:
  • আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৪১৩ পঠিত

 

বিশেষ প্রতিনিধি ঃ নেত্রকোণার বারহাট্টায় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে (চোরাচালান) ভারত থেকে আসা ১০ হাজার ১০০ কেজি চিনিসহ চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ।,

এ ছাড়া, চোরাচালানের কাজে ব্যবহৃত দুইটি পিকআপ ও একটি ইজি বাইকও আটক করা হয়েছে। ,আটক ব্যক্তিরা হলেন- নেত্রকোণার পুর্বধলা উপজেলার পাইলাটি গ্রামের আব্দুল খালেকের ছেলে খোকন মিয়া (৩৮), নেত্রকোণা সদর উপজেলার মোবারকপুর (ধীতপুর) গ্রামের সোনা মিয়ার ছেলে জলিল মিয়া (৩১), বারহাট্টা উপজেলার ফকিরের বাজারের সন্তোষ করের ছেলে ভজন কর ((৪৫) ও কর্নপুরের আব্দুল মালেকের ছেলে শফিকুল ইসলাম (২৬)। তাদেরকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।,

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা এই তথ্যাদি নিশ্চিত করেছেন। .পুলিশ ও ¯’ানীয়সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা-বারহাট্টা (দেউলী) সড়কের বারহাট্টা উপজেলার তিনটি পৃথক¯’ানে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।.
বারহাট্টা থানার এসআই আবু ছায়েম, মোঃ আব্দুর রহমান, এএসআই মোঃ মঞ্জুরুল হক ও ইমার উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দেউলী-কলমাকান্দা সড়ক সংলগ্ন বারহাট্টা উপজেলার উড়াদিঘী গ্রামের আকিল উদ্দিন ফকিরের মাজারের পাশ থেকে রাত সাড়ে আটটার দিকে ৬ হাজার ৫০০ কেজি চিনিসহ একটি পিকআপ জব্দ এবং খোকন মিয়াকে গ্রেফতার করেন।থানার এসআই সুমন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে দেউলী-কলমাকান্দা সড়ক সংলগ্ন বারহাট্টা উপজেলার বাউশীসেতু নিকটবর্তী এলাকা থেকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ৩হাজার কেজি চিনিসহ একটি পিকআপ জব্দ এবং জলিল মিয়াকে আটক করা হয়।,

একই দিন রাত সাড়ে ৯টার দিকে দেউলী-কলমাকান্দা সড়ক পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার বাইশদার এলাকা থেকে ৬০০ কেজি চিনিসহ ১টি ইজি বাইক জব্দ এবং ভজন কর ও শফিকুল ইসলামকে আটক করা হয়। এসআই আনিসুর রহমান ও এএসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।ওসি খোকন কুমার সাহা বলেন, মালামালের জব্দ মূল্য ১১ লাখ ১১ হাজার টাকা এবং আটক যানবাহন সহ মালামালের মূল্য ১৬ লাখ ৬১ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১(বি) ধারার বিধানমতে মামলা রজু করা হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd