সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

মোহনগঞ্জে অভ্যন্তরীন ধান, চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৫৬৬ পঠিত

মোহনগঞ্জ সংবাদদাতা ঃ অভ্যন্তরীন বোরো সংগ্রহ অভিযানের আওতায় নেত্রকোণার মোহনগঞ্জে ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে ১৬ মে খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল।,

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছাব্বির আহম্মেদ আকুঞ্জি, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান রতন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফুর রহমান, ভারপ্রাপ্ত খাদ্য গোদাম কর্মকর্তা মোতাক্কাবির হোসেন প্রভাস, মিল মালিকের পক্ষে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মাহবুব, মাসুদ মিয়া, বিপ্লব রায়, রানা পাল প্রমুখ উপস্থিত ছিলেন। ,

ভারপ্রাপ্ত খাদ্য গোদাম কর্মকর্তা মোতাক্কাবির হোসেন প্রভাস সাংবাদিকদের জানান, চাউল ৪ হাজার ৩শ ৭৯ মে.টন, ধান ১৩শ ৩৮ মে.টন সংগ্রহ করা হবে। ৬টি মিল থেকে চাউল ৪ হাজার ৩শ ৭৯ মে.টন সংগ্রহ করা হবে। কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ধান সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। কোন রকম হয়রানি ছাড়াই কৃষকরা যাতে সহজেই গুদামে ধান সংগ্রহ করতে পারে সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd