সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

মোহনগঞ্জে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে কর্মশালা

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৬৩২ পঠিত

মোহনগঞ্জ  সংবাদদাতা: নেত্রকোনার মোহনগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন’ (পিবিজিএসআই) স্কিমের আওতায় সোমবার উপজেলা মাল্টিপারপাস হলরুমে  দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল। কর্মশালা সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী।

ইউপি চেয়ারম্যান  মোঃ আমিনুল ইসলাম সোহেল, সাংবাদিকদ এস এম সারোয়ার খোকন, কামরুল ইসলাম রতন প্রমুখ। এছাড়া বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, বিভিন্ন প্রতিষ্টানের পরিচালনা কমিটির সভাপতি এবং স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকান্ড শিক্ষা দেওয়াসহ  নানা বিষয়ে আলোচনা করেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd