বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে অতিরিক্ত ভাড়া নিয়ে কেন্দুয়ায় এমপি হিলালী’র চালকদের প্রতি কড়া বার্তা নেত্রকোনায় স্বেচ্ছাসেবী সংগঠন টিম রনি প্রতিদিন হতদরিদ্রদের ইফতারী বিলাচ্ছেন নেত্রকোণায়  সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল পূর্বধলায় ৫ কোটি টাকার সড়কে বেড়া দিয়ে নির্মাণে বাধা ।। ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ কেন্দুয়ায় মাদ্রাসা সুপার বাদরুলকে রাজকীয় বিদায় সংবর্ধনা নেত্রকোণার সাংবাদিক আকাশের পিতা রব্বানী’র ইন্তেকাল বারহাট্টায় নব নির্বাচিত এমপির মতবিনিময় খালিয়াজুড়ির উড়াল সেতুর যাচাই প্রকল্প অনুমোদিত নেত্রকোণার মিডিয়া ব্যক্তিত্ব মুখলেছুর রহমানের পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার নেত্রকোণায় বালাইনাশকের ব্যবহার বিষয়ক কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০
সৌজন্যে : Shahin.bd

নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে নারী’র মৃত্যু

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩৮২ পঠিত

বারহাট্টা প্রতিনিধি ঃ নেত্রকোনার বারহাট্টায় ঢাকাগামী আন্তঃনগর মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রওশন আরা (৩৫) নামে এক নারী’র মৃত্যু হয়েছে। রওশন আরা নেত্রকোনার আটপাড়া উপজেলার খিলাগ্রামের রিপন মিয়ার স্ত্রী।

বুধবার সকালে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোনার বারহাট্টা উপজেলার বড়ি রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও রেল পুলিশ সূত্রে জানা গেছে,নেত্রকোনা আটপাড়ার খিলাগ্রামের রওশন আরার স্বামী পরিত্যক্তা ও মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

তিনি তার বোনের বাড়ি বেড়াতে যাবার কথা বলে বুধবার ভোরে বাড়ি থেকে বেড়িয়ে যান।

সকাল সাড়ে আটটার দিকে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি বড়ি রেলক্রসিং এলাকাত্যাগ করার পর স্থানীয় এলাকাবাসী রেললাইনে লাশ দেখতে পায়। খবর পেয়ে মোহনগঞ্জ জিআরপি ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে হাসপাতালে পাঠায়।বিয়য়টি নিশ্চিত করে,মোহনগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এএসআই ফজলুর রহমান জানান,ময়না তদন্তের জন্য নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান ।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd