সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

মোহনগঞ্জে অটোরিকশা উলটে বৃদ্ধ নিহত

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৬৬৮ পঠিত

মোহনগঞ্জ সংবাদদাতা: নেত্রকোনার মোহনগঞ্জের গ্রামীণ সড়কে অটোরিকশা উলটে শহিলেশ চন্দ্র বিশ্বশর্মা (৬২) নামের বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যার পর উপজেলার ভাটিয়া রুহুল আমিনের বাড়ির পাশের পাকা সড়কে ঘটে এই দুর্ঘটনা। নিহত শহিলেশ গাগলাজুর ইউনিয়নের করাচাপুর গ্রামের মৃত ধরনী কান্ত বিশ্বশর্মার ছেলে।

তিনি করাচাপুর বাজার থেকে অটোরিকশা (মিশুক) যোগে আদর্শনগর বাজারে যাওয়ার পথে ভাটিয়া গ্রামে দুর্ঘটনার শিকার হন।স্থানীয়্রা বৃদ্ধকে উদ্ধার করে করচাপুর বাজারে নিয়ে গেলেও এসময় সকল ফার্মেসী বন্ধ থাকায় স্বজনরা মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, আত্নীয় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মৃতের লাশ হস্তান্তর করা হয়।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd