শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি বাবুর উপর হামলা।। ক্ষুব্ধ নেত্রকোণার সাংবাদিকরা মদনে  পুলিশের উপর হামলার ঘটনায় ছাত্রদলের সভাপতি   বহিষ্কার ।। আটক নেত্রকোণায় যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত খালিয়াজুড়িতে লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ পূর্বধলার নতুন ইউএনও শফিকুল ইসলাম নেত্রকোণায় শহীদ  জিয়ার   শাহাদাত বার্ষিকী পালিত দুর্গাপুরে ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক   নেত্রকোণায় কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোণা পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা মদন উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুম

ট্রাকভর্তি চোরাই চালসহ ড্রাইভার আটক

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৫৫৭ পঠিত

বিশেষ  প্রতিনিধি:  ট্রাকভর্তি চালসহ  গোলাম মোস্তফা নামে এক ট্রাক ড্রাইভার কে  গ্রেফতার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশের একটি চৌকস দল।ট্রাক ড্রাইভার গোলাম মোস্তফা (৩৮) সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার গুড়কা গ্রামের আুবল কাসেমের ছেলে।  ,

সোমবার ১০ জুলাই নেত্রকোণা জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,  গত ২৫ জুন নেত্রকোণার বারহাট্টা উপজেলার ধান ব্যবসায়ী রাজু আহমেদ নেত্রকোণা মডেল থানাধীন ঠাকুরাকোণা বাজার ধান মহাল থেকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ আলম অটো রাইস মিলের উদ্দেশ্যে ট্রাক যোগে ২৩০ বস্তা ধান (যার ওজন ৪৩১ মন ১০ কেজি আনুমানিক মূল্য পাঁচ লক্ষ পাঁচ হাজার একশত সাঁইত্রিশ টাকা  প্রেরণ করেন।,

কিন্তু পরবর্তীতে যথাসময়ে ধানবোঝাই ট্রাক নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছায় তিনি নেত্রকোণা মডেল থানায় অভিযোগ করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে নেত্রকোণা মডেল থানার এস,আই ফরিদ আহম্মেদ এ,এস,আই আবুল হোসেন এর নেতৃত্বে একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ট্রাক ড্রাইভার গোলাম মোস্তফা কে আটক করতে সক্ষম হয়। আসামীর দেয়া তথ্যমতে ০৯ জুলাই ভোর ৪ টায় সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে ট্রাকটি রঙ পরিবর্তন করতে থাকাবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়।,

এবং আশুলিয়া মডেল থানা পুলিশের সহায়তায় ভান্ডারী অটো রাইস মিলে অভিযান চালিয়ে চোরাইকৃত ধান হতে রুপান্তরিত ২৫ কেজির ২৮৭ বস্তা চাল এবং ৫০ বস্তার ৩৮ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানায় ০৮ জুলাই  একটি মামলা দায়ের করা হয়েছে (যার মামলা নং -ঢাকা মেট্রো ১৫- ২৮৬৫) আসামীকে আদালতে সোপর্দ করা হয়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd