সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

মোহনগঞ্জে ডাঃ আখ্লাকুল হোসাইন আহমেদ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৫১২ পঠিত

মোহনগঞ্জ সংবাদদাতা : মোহনগঞ্জে ডাঃ আখ্লাকুল হোসাইন আহমেদ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রেষ্ঠ পাঠক পুরস্কার, কবিতা ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

গতকাল নেত্রকোনা জেলার মোহনগঞ্জে ডাঃ আখ্লাকুল হোসাইন আহমেদ গ্রন্থকুঞ্জ আয়োজনে গ্রন্থকুঞ্জ কার্যালয়ে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রাক্তন গণপরিষদ সদস্য প্রয়াত জননেতা ডাঃ আখ্লাকুল হোসাইন আহমেদ এর ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রেষ্ঠ পাঠক পুরস্কার, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক, উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ডাঃ আখ্লাকুল হোসাইন আহমেদ গ্রন্থকুঞ্জ এর সভাপতি বিমল চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক শাহজাহান আলম বিপ্লব এর সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি শিক্ষার্থীদেরকে নিয়ে পালিত হয়।

উক্ত কর্মসূচিতে বিচারক মন্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন বিমল চন্দ্র পাল, রইস মনরম, অমল সরকার, তাহমিনা সাত্তার, শাহজাহান আলম বিপ্লব। এ সময় মোহনগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন, বিভিন্ন পেশার প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকসহ শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd