শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি বাবুর উপর হামলা।। ক্ষুব্ধ নেত্রকোণার সাংবাদিকরা মদনে  পুলিশের উপর হামলার ঘটনায় ছাত্রদলের সভাপতি   বহিষ্কার ।। আটক নেত্রকোণায় যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত খালিয়াজুড়িতে লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ পূর্বধলার নতুন ইউএনও শফিকুল ইসলাম নেত্রকোণায় শহীদ  জিয়ার   শাহাদাত বার্ষিকী পালিত দুর্গাপুরে ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক   নেত্রকোণায় কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোণা পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা মদন উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুম

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নেত্রকোণা জেলা সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০৫ পঠিত

বিশেষ প্রতিনিধি : ধর্ম নিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তুলুন, ধর্মের নামে জামায়াত শিবির চক্রের সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ করুন এই শ্লোগানকে সামনে রেখে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নেত্রকোণা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।,

শনিবার  সকালে স্থানীয় পাবলিক হলে জাতীয় সংগীতের তালে তালে পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন লেখক সাংবাদিক শাহরিয়ার কবির। ,

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নেত্রকোণা জেলা শাখার আহবায়ক কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে সদস্য সচিব ও সাবেক ভিপি শাহীন উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় সম্মেলনে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন চৌধুরী মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, শহীদ সন্তান আসিফ মুনীর তন্ময়, নেত্রকোণা জেলা সেক্টর  কমান্ডারস ফোরামের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুজ্জোহাসহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক  নেতৃবৃন্দ। ,

এর আগে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় । সম্মেলন শেষে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা মুক্তি যুদ্ধের চেতনার ভিত্তিতে দেশ পরিচালনা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহান মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী এবং  পাকিস্তানি চেতনায় বিশ্বাসী কাউকে নির্বাচিত না করার জন্য  জনগনের প্রতি আহবান জানান। ,

পরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির  সাধারণ সম্পাদক কাজী মুকুল কেশব রঞ্জন সরকারকে সভাপতি ও শাহীন উদ্দিন আহমেদ কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd