বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

নেত্রকোনায়  শব্দ দূষণ  বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা জরিমানা

রিপোর্টারের নাম:
  • আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৭ পঠিত

 

 

বিশেষ  প্রতিনিধি ঃ-নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তর সংলগ্ন এলাকায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।,

০১ ফেব্রুয়ারি   পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দেরমানমাত্রা৷ অতিক্রমকারী  হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী’ ০২(দুটি) টি বাস ও ০২(দুটি) ট্রাক চালককে ০৪টি মামলায় মোট ৭,০০০  টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ০৫(পাঁচ) টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।,

নেত্রকোণা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  মোঃ আবু সাঈদ প্রসিকিউশন প্রদান করেন। শব্দদূষণ সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট  বিতরণ করা হয় এবং একই সাথে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো হয় ।,

পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান মোবাইল কোর্ট অব্যাহত থাকবে
বলে জানান পরিবেশ অধিদপ্তর।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd