বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন

বারহাট্টায় উত্তেজিত যাত্রীদের ধাওয়া; স্টেশন মাস্টারের স্টেশন ত্যাগ

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৪৪৫ পঠিত

বারহাট্টা প্রতিনিধি : নেত্রকোণার বারহাট্টা রেলওয়ে স্টেশনের কর্মরত স্টেশন মাস্টার মোঃ মোজাম্মেল হক বারহাট্টা রেলওয়ে স্টেশনে উত্তেজিত যাত্রীদের ধাওয়ায় স্টেশন ত্যাগ করেন।

গত রবিবার সকালে বারহাট্টা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী লোকাল ট্রেনের টিকিট বিহীন যাত্রীদের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার কথা বলেন বারহাট্টা রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ মোজাম্মেল হক। সন্তোষজনক টিকিট না করার কারণে টিকিট বিহীন যাত্রীদের তিনি চোর বলেন। চোর বলায় উত্তেজিত যাত্রীরা বারহাট্টা রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ মোজাম্মেল হককে মারতে উদ্যত হলে বারহাট্টা রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ মোজাম্মেল হক কৌশলে তার কর্মস্থল বারহাট্টা স্টেশন ত্যাগ করেন।

বারহাট্টা রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ মোজাম্মেল হক জানান, আমি মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী লোকাল ট্রেনের টিকিট বিহীন যাত্রীদের টিকিট করার কথা বললে যাত্রীরা উত্তেজিত হয়ে আমাকে মারতে উদ্যত হলে আমি কৌশলে আমার কর্মরত বারহাট্টা রেলওয়ে স্টেশন ত্যাগ করি।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd