শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

নেত্রকোনা গণপূর্ত বিভাগের হিসাব রক্ষক রেখার প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৪৪৪ পঠিত

বিশেষ প্রতিনিধি : নেত্রকোনায় গণপূর্ত বিভাগের বিভাগীয় হিসাব রক্ষক নাসিমা আক্তার রেখার বিরুদ্ধে ঘুষ নিয়ে বিল আটকে রাখা, ঠিকাদার ও সাংবাদিকদের সাথে অশোভন আচরনসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  ২০ জুন নেত্রকোনা গণপূর্ত অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিভাগীয় হিসাব রক্ষক নাসিমা আক্তার রেখার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন পালন করেন ঠিকাদাররা। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন মের্সাস নাদিরা কনস্ট্রাকশনের প্রোপ্রাইটর জিল্লুর রহমান রাজিব, এস এ এন্টারপ্রাইজের প্রতিনিধি আরিফ আহমেদ জোবায়ের, নাহিদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর নজির আহমেদ প্রমুখ। নেত্রকোনা গণপূর্ত বিভাগের বিভাগীয় হিসাব রক্ষক নাসিমা আক্তার বিভিন্ন সময়ের দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের কথা তুলে ধরে বক্তারা বলেন, এই নাসিমা আক্তার ময়মনসিংহ গণপূর্ত বিভাগে তৃতীয় শ্রেণির কর্মচারী থেকে প্রমোশন নিয়ে নেত্রকোনায় এসে দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

এখানে আসার পর থেকে তিনি সব ঠিকাদারকে প্রতিটি বিলের অনুকূলে ১০ শতাংশ অতিরিক্ত টাকা দিতে হয়। নাহিদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর নজির আহমেদ বলেন, নাসিমা আক্তার রেখা নেত্রকোনায় আসার ৬ মাসের মধ্যে দুর্নীতির মাধ্যমে ঘুষ গ্রহণ করে একটি বিলাস বহুল গাড়ি ক্রয় করেছেন। যা দিয়ে তিনি নিয়মিত ময়মনসিহের ভালুকা থেকে নেত্রকোনায় অফিস করেন। এজন্য না কি তিনি প্রতিটি বিলের অনুকূলে গাড়ির খরচ বাবদ অতিরিক্ত টাকা আদায় করেন। তিনি সরকার নির্ধারিত সময়ে অফিসে আসেন না এবং  অফিসের নির্ধারিত সময়ের পরে তাকে কেউ মোবাইল করলে তিনি প্রশ্ন করেন, এখন তো অফিসের সময় না এখন ফোন করেছেন কেন।

এ ব্যাপারে নেত্রকোনা গণপূর্ত বিভাগের বিভাগীয় হিসাব রক্ষক কর্মকর্তা নাসিমা আক্তার রেখার সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। নেত্রকোনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান বলেন, গত দুই তিন মাস ধরে আমার কাছে এমন অভিযোগ আসছিল, আমি মৌখিকভাবে নাসিমা আক্তার রেখাকে সতর্ক করেছি কিন্তু উনি সতর্ক হননি, এখন যেহেতু এমন অভিযোগ আবার আসছে আমি বিষয়টি খতিয়ে দেখব।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd