সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

মোহনগঞ্জে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদ্বয় ও জেলা পরিষদ সদস্যকে সংবর্ধনা

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৪৩৯ পঠিত

মোহনগঞ্জ সংবাদদাতা : নেত্রকোনা জেলার মোহনগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য এবং ভাইস চেয়ারম্যানদ্বয় নির্বাচিত হওয়ায় মোহনগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ (৩জুলাই) জেলা পরিষদ অডিটরিয়াম ও কাম মাল্টিপারপাস ভবনে অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধনা আয়োজন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মাহবুব এর সভাপতিত্বে তাহমিনা সাত্তার ও ইয়াসির আরাফাত রনির সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, জেলা পরিষদ সদস্য মোঃ সোহেল রানা, উপজেলা ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার শিল্পী।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ওয়াজ উদ্দিন, নুরুল আমিন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব,বিমল পাল, কবি রইস মনরম, আকিকুনেচ্ছা বিউটি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, সোহরাব উদ্দিন, গোলাম মোস্তফা, সামসুল আলম তালুকদার, মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে হাবিবুর রহমান হাবিব, তাহমিনা পারভীন বিথী, হামিদুর রহমান বিপুল, মাহবুল হাসান পিয়াস, হাজী সোহেল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd