বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভা অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪

খালিয়াজুরীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩৬১ পঠিত
 খালিয়াজুরী প্রতিনিধি : নেত্রকোণার খালিয়াজুরীতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এতে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী অংশ নেন। এ উপলক্ষে  বিএনপির অস্থায়ী অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলা ১১টায় শোভাযাত্রা হয়।দুপুর ১২ টায় কারাবন্দী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তি ও সুস্থতা কামানা করে দোয়া করা হয়। এরপর খালিয়াজুরী কলেজ মাঠে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা শুরু হয়।
খালিয়াজুরী উপজেলা যুবদলের আহ্বায়ক মো: এনামুল হক তালুকদার ছোটনের সভাপতিত্বে সদস্য সচিব রাজিব হোসেন পলাশের সঞ্চালনায় আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা বি এন পির যুগ্ন আহ্বায়ক নাজমুল হক তালুকদার আরিফ। এছাড়াও বিশেষ অথিতি হিসেবে যুগ্ন আহ্বায়কদের মধ্যে  কাওসার রহমান সেকুল, এরশাদুল আলম শাহীন, নাজমুল হাসান নয়ন, উজ্জ্বল গাজী, মেন্দীপুর ইউনিয়ন বি এন পি সভাপতি এম এ মান্নান চৌধুরী, খালিয়াজুরী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এরশাদ মিয়া ছাড়াও প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত  ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক আয়োজন  উপজেলা ছাত্রদল সভাপতি মাজাহারুল হক তালুকদার পলিন ও সদস্য সচিব ইয়াসির আহমেদের নেতৃত্বে ছাত্রদল কাজ করে।
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি