শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

খালিয়াজুরীতে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪৩ পঠিত

খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরী উপজেলায়  বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং মেন্দিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে তারিখ শনিবার বিকাল ০৩’০০ ঘটিকার সময়  সাতগাঁও স্কুল মাঠে এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

মেন্দিপুর ইউনিয়নের জামাতে ইসলামের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী দুলালের সভাপতিত্বে ও আজহার মাহমুদের সঞ্চালনায়  উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়।  এ সময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান,খালিয়াজুরী উপজেলার খাদেম এবং  জেলা শুরা সদস্য মাওলানা রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী  উপজেলা আমীর ইসমাইল হোসেন  ও সেক্রেটারি মাও. রুহুল আমিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলার আমীর জনাব মোয়াজ্জেম হোসেন সবুজ, ময়মনসিংহ মহানগরের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জনাব আল-হেলাল তালুকদার, মাওঃ মোঃ মিরাশ উদ্দিন সহ মেন্দিপুর ইউনিয়নের জামাতে ইসলামের সকল কর্মীবৃন্দ,  ছাত্র শিবিরের  বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তাছাড়া নেত্রকোনা থেকে আগত প্রত্যাশা শিল্পীগোষ্ঠীর শিল্পীরা হামদ-নাত পরিবেশন করেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd