শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স কর্মকর্তা ডা. মোমেনুল এর অকাল মৃত্যু নেত্রকোণায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন ডাক্তারকে কৈফিয়ত তলব বারহাট্টায় ৪৫টি ভারতীয় টায়ার জব্দ, গ্রেফতার ১ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বন্ধ ॥ ৭ ডাক্তারকে শোকজ বিক্রয় করা হবে নেত্রকোণার ‘সানফ্লাওয়ার একাডেমি’র ফল উৎসব মোহনগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ড্যানী বিআইডব্লিউটিসির চেয়ারম্যান নিযুক্ত

দূর্গাপুরে বিজিবির অভিযানে ৯৬৩ বোতল ফেনসিডিলসহ মিনি ট্রাক আটক

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৪২০ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে মালিকবিহীন ৯৬৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে বিজিবি। আমদানীয় নিষিদ্ধ অবৈধপথে আনা এসব মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

তিনি জানান, রবিবার সকাল সাড়ে ৫টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ নলুয়াপাড়া বিওপি’র একটি টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। টহল দলটি এই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬১ হতে আনুমানিক পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় একটি মিনি ট্রাক গমনের সময় ট্রাকটি থামানোর সিগন্যাল প্রদান করে।

এ সময় ট্রাকের আরোহীরা ট্রাক ফেলে পালিয়ে যায়। টহল দলটি ট্রাক তল্লাশি করে ট্রাকের বডির নিচে স্থাপনকৃত ট্রে’য়ের মধ্য হতে মালিকবিহীন ৯৬৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ জব্দকৃত মিনি ট্রাকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা৷

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd