সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

মোহনগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে মুরগী ও হাঁসের খাদ্য বিতরণ

মোঃ কামরুল ইসলাম রতন
  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩৭৯ পঠিত

মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জে  অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মধ্যে হাঁসের খাদ্য ও মুরগী বিতরণ করা হয়েছে। এসময়  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২ জনের মধ্যে প্রতিজনকে ২০টি করে মুরগী দেওয়া হয়।

এরআগে যারা হাঁস পেয়েছেন এমন ২২ জন উপকারভোগী প্রতিজনকে ৭৫ কেজি করে হাঁসের খাদ্য দেওয়া হয়।  বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে  এসব মুরগী ও হাঁসের খাদ্য বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া।  এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, উপজেলা প্রকৌশলী সোয়েব ইমরান, সাংবাদিক  এস এম সারোয়ার খোকন, কামরুল ইসলাম রতন, হাফিজুর রহমান চয়ন , সাইফুল আরিফ জুয়েল , বিএনপি নেতা কবির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd