বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে অতিরিক্ত ভাড়া নিয়ে কেন্দুয়ায় এমপি হিলালী’র চালকদের প্রতি কড়া বার্তা নেত্রকোনায় স্বেচ্ছাসেবী সংগঠন টিম রনি প্রতিদিন হতদরিদ্রদের ইফতারী বিলাচ্ছেন নেত্রকোণায়  সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল পূর্বধলায় ৫ কোটি টাকার সড়কে বেড়া দিয়ে নির্মাণে বাধা ।। ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ কেন্দুয়ায় মাদ্রাসা সুপার বাদরুলকে রাজকীয় বিদায় সংবর্ধনা নেত্রকোণার সাংবাদিক আকাশের পিতা রব্বানী’র ইন্তেকাল বারহাট্টায় নব নির্বাচিত এমপির মতবিনিময় খালিয়াজুড়ির উড়াল সেতুর যাচাই প্রকল্প অনুমোদিত নেত্রকোণার মিডিয়া ব্যক্তিত্ব মুখলেছুর রহমানের পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার নেত্রকোণায় বালাইনাশকের ব্যবহার বিষয়ক কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০
সৌজন্যে : Shahin.bd

কলমাকান্দায় বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের দিয়ে মাটি কাটানোর অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫২ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার গঙ্গানগর নিরদ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে মাটি কাটানোর অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে। সোমবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ে পড়তে আসা কোমলমতি শিশুদের দিয়ে বিদ্যালয়টির পাশের একটি নিচু জায়গা থেকে মাটি আনা হচ্ছে। সেখানে কোমলমতি শিশুদের কোদাল দিয়ে মাটি কাটতেও দেখা যায়। এসময় বিদ্যালয়টির শিক্ষকদের পাশেই দাঁড়িয়ে থেকে রোদ পোহাতে দেখা যায়।

এবিষয়ে জানতে চাইলে উপস্থিত শিক্ষকরা জানান এটাই এখানকার নিয়ম। এসব কাজ শিক্ষার্থীদের দিয়ে নিয়মিতই করান বলে জানিয়েছেন তারা। হাওর জনপদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এসব বিদ্যালয়ের শিক্ষকরা সময়মত বিদ্যালয়ে আসেন না, এমনকি অনেকেই বিদ্যালয়ে দীর্ঘসময় থাকেন অনুপস্থিত।

যার ফলে এসব অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান নিম্নমুখী। অন্যদিকে যেসব শিশুরা বিদ্যালয়ে আসে তাদেরও সঠিকভাবে পাঠদান করেন না এসব শিক্ষক-শিক্ষিকারা। এবিষয়ে কলমাকান্দা উপজেলার সহ. শিক্ষা কর্মকর্তা মো: সারোয়ার জাহান জানান, কোমলমতি শিশুদের দিয়ে মাটি কাটানো কোনভাবেই ঠিক না। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd