সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দোহা, সম্পাদক কামরুল

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩৩ পঠিত

মোহনগঞ্জ প্রতিনিধিঃ মোহনগঞ্জ প্রেস ক্লাবের ২০২৫-২৬ কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক যুগান্তরের মোহনগঞ্জ প্রতিনিধি এম.এস দোহা এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের ডাক মোহনগঞ্জ প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম রতন নির্বাচিত হয়েছেন। বুধবার দুপুর ২টায় মোহনগঞ্জ মহিলা কলেজে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন শেষে সহ-সভাপতি দৈনিক আমাদের সময় প্রতিনিধি ইন্দ্রজিত সরকার, সহ-সভাপতি রইস উদ্দিন, যুগ্ম সম্পাদক দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মানিক তালুকদার, যুগ্ম সম্পাদক দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি সাইফুল আরিফ জুয়েল, কোষাধ্যক্ষ দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মেদেহী ইকবাল দোলন, সাহিত্য সম্পাদক দৈনিক খবরের কন্ঠ প্রতিনিধি আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক আলোচিত সকাল প্রতিনিধি আজহারুল ইসলাম, সম্মানিত সদস্য দৈনিক জনকন্ঠ প্রতিনিধি আবুল কাসেম আজাদ নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে প্রধান অতিথি মোহনগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক সেলিম কার্ণায়েন, বিশেষ অতিথি পৌর বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক মাসুম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব, পৌর বিএনপি’র সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, মোহনগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান আকন্দ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ নরোত্তম রায় বক্তব্য রাখেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd