বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

খালিয়াজুরীতে সরকারিভাবে অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ উদ্বোধন

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৪৩৯ পঠিত

খালিয়াজুরী প্রতিনিধিঃ  নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরী উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ ধান-চাল ৫ মে খাদ্য গুদাম মাঠে উদ্বোধন করা হয় । খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন  ও বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট সমন্বয়ে উক্ত ধান-চাল ক্রয় অনুষ্ঠান উদ্বোধন করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা নাজমুল হক আরিফ, মোঃ ফুলমিয়া, যুবদল নেতা এনামুল হক ছোটন, কৃষক জননেতা পান্ডব সরকার, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম পলিন, ফয়সাল আহমেদ ও সোহেল মিয়া, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ হাবিবুল্লা ও সদস্য সচিব সোহান বিন নবাবসহ এলাকার প্রান্তিক কৃষকগণ।

মোহাম্মদ মিরাশ উদ্দিন ও আরাধন মিয়ার নিকট থেকে চার মন করে আট মন ধান ক্রয় করা হয় । খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান জানান, ১৪৪০ টাকা দরে প্রতি মন ধান ক্রয় করা হচ্ছে । এ বছর খালিয়াজুরী উপজেলায় প্রায় ৪৯০ জন কৃষকের কাছ থেকে ১৪৬৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd