বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুরে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন চন্ডিগড় ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য রফিকুল ইসলাম। ইউপি সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুল খালেক বাড়ি থেকে কিছুটা দূরে জমিতে ধান কাটার কাজ করছিলেন।
এরই মধ্যে দিন-ভর থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাতের ঘটনাও ঘটেছে। বিকেলে ধান খেতে কৃষক খালেকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।
সে সময় তারা চুল ও পিঠের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন দেখে বুঝতে পারেন তিনি বজ্রপাতে মারা গিয়েছেন। এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, নোয়াগাঁও গ্রামে বজ্রপাতে আব্দুল খালেক নামে এক কৃষকের মৃত্যুর বিষয়টি শুনেছি।
Leave a Reply