মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

পূর্বধলায় পানিতে ডুবে দাদি-নাতনির মৃত্যু

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৮৩ পঠিত

পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা থানার মগড়া নদীর পানিতে ডুবে  দাদি ও তার সাত বছর বয়সী নাতনির মর্মান্তিক মৃত্যু ঘটেছে।  নিহতরা হলেন উপজেলার খলিশাউড় ইউনিয়নের শিমুলকান্দি বহেরা কান্দা গ্রামের মৃত রমেশ আলীর স্ত্রী ফাতেমা বেগম (৬৫) এবং তার নাতনি লিজা আক্তার (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে ফাতেমা বেগম তার নাতনিকে নিয়ে মেয়ে দেলোয়ারা বেগমের শ্বশুরবাড়ি, নারায়ণডহর গ্রামের উদ্দেশ্যে রওনা হন। তাদের বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব আনুমানিক ৩ কিলোমিটার। কিন্তু দীর্ঘ সময়েও তারা গন্তব্যে না পৌঁছানোয় রাত ৯টার দিকে ফাতেমার মেয়ে দেলোয়ারা তার ভাই লিটন মিয়াকে ফোনে বিষয়টি জানান।

পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন মিলে মগড়া নদীর পার্শ্ববর্তী এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। রাত সাড়ে ১০টার দিকে ফাতেমা বেগমের মৃতদেহ নদীর পানিতে ভাসতে দেখা যায় এবং উদ্ধার করা হয়। তবে তার নাতনি লিজাকে সে সময় খুঁজে পাওয়া যায়নি। রাত ১ টার দিকে নদীতে জাল ফেলে তল্লাশি চালিয়ে লিজার মৃতদেহও উদ্ধার করা হয়।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদী পার হওয়ার সময় কোনভাবে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd