বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে অতিরিক্ত ভাড়া নিয়ে কেন্দুয়ায় এমপি হিলালী’র চালকদের প্রতি কড়া বার্তা নেত্রকোনায় স্বেচ্ছাসেবী সংগঠন টিম রনি প্রতিদিন হতদরিদ্রদের ইফতারী বিলাচ্ছেন নেত্রকোণায়  সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল পূর্বধলায় ৫ কোটি টাকার সড়কে বেড়া দিয়ে নির্মাণে বাধা ।। ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ কেন্দুয়ায় মাদ্রাসা সুপার বাদরুলকে রাজকীয় বিদায় সংবর্ধনা নেত্রকোণার সাংবাদিক আকাশের পিতা রব্বানী’র ইন্তেকাল বারহাট্টায় নব নির্বাচিত এমপির মতবিনিময় খালিয়াজুড়ির উড়াল সেতুর যাচাই প্রকল্প অনুমোদিত নেত্রকোণার মিডিয়া ব্যক্তিত্ব মুখলেছুর রহমানের পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার নেত্রকোণায় বালাইনাশকের ব্যবহার বিষয়ক কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০
সৌজন্যে : Shahin.bd

পূর্বধলায় রেনেসাঁ ক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২২৪ পঠিত

পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা স্থানীয় ক্রীড়া সংঘটন রেনেসাঁ ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়াকে নির্মমভাবে হত্যা ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে রেনেসাঁ ক্লাব ও এলাকাবাসীর আয়োজনে পূর্বধলা রেলওয়ে স্টেশন চত্বর থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য রাখেন রেনেসাঁ ক্লাবের সভাপতি এস. এম. শহীদ, সাধারণ সম্পাদক মাজহারুল আলম, সাবেক ছাত্রদল, যুবদল ও কৃষক দলের সভাপতি আঃ মান্নান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, ক্লাবের যুগ্ম সম্পাদক নাসিম খান, এসি ক্লাবের সেক্রেটারি আমিনুল হক, পূর্বধলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ এবং নিহত রুবেলের পিতা মোঃ আবুল কাশেম।

বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের দীর্ঘদিন পরেও এখনো মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে। তাঁরা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এ সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করা হলে পূর্বধলা থানা ও উপজেলা প্রশাসন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। একইসঙ্গে তাঁরা পূর্বধলা থানার ওসির অপসারণ দাবি করেন।

বক্তারা নিহত রুবেলের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ আহ্বান করেন। প্রসঙ্গত, রেনেসাঁ ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া পেশায় মোটরসাইকেলচালক ছিলেন। গত ৭ মে বিকেলে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

পরদিন ৮ মে বিকেলে পূর্বধলার জারিয়া ইউনিয়নের ছনধরা গ্রামের একটি ধানক্ষেতে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের দুই পা বস্তা দিয়ে বাঁধা ছিল এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটিও খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd