শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

খালিয়াজুরীতে শুরু হল গরু ছাগল কেনাবেচার প্রথম হাট ,ক্রেতা বিক্রেতা জনতার ভিড়

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৮৯ পঠিত

খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা একটি হাওয়ার বেষ্টিত  এলাকা, যেখানে রয়েছে খাল বিল নদী নালা ও  অসংখ্য হাওর, চাষাবাদের জমিসহ, বিশাল বিশাল মাঠ। উক্ত উপজেলায় হাজার হাজার গরু-ছাগল ও মহিষ থাকলেও সরকারি কোন হাট ছিল না।  কৃষি অফিস সূত্রে জানা যায়, ২৯৭’৬৪ বর্গ কিলোমিটার আয়তনের এ উপজেলায় ৬৮ টি গ্রামের ৫৪ ওয়ার্ডের ২০১৯৩ টি পরিবারের  মধ্যে প্রায় লক্ষাধিক জনগণের বসবাস। এর মাঝে ২৮৫৯৬ হেক্টর জমির মধ্যে ২০২৯৩ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ  হয়   বাকী ৮৩০৩ হেক্টর জমির প্রায় অর্ধেক রবিশস্য চাষাবাদ হয় এবং অনাবাদী ৪০০০ হেক্টর পতিত জমিতে গরু, মহিষ লালন পালন করা হয়।

প্রায়  দশ হাজার  কার্ডধারী কৃষি পরিবারের মধ্যে, প্রত্যেকটা পরিবারেই গরু,মহিষ পালন করে থাকে। এ তথ্য অনুযোগী প্রায় ৩০/৪০ হাজার গবাদিপশু খালিয়াজুরীতে পালিত হয়। মেন্দিপুর ইউনিয়নের নাওটানা ও চাতলপাড় হাওর, পূর্ব গন্নাথপুর হাওড়,চাকুয়া ইউনিয়নের চাকুয়া হাওর হারাকান্দি হাওর, বল্লী ও শালদিগা হাওর, খালিয়াজুরী ইউনিয়নের লক্ষ্মীপুর হাওর, খালিয়াজুরী হাওর, গচিকাই  হাওর, গাজীপুর ইউনিয়নের গাজিপুর  হাওর, পাসহাট হাওর, নগর ইউনিয়নের নগর হাওর, বাঘাটিয়া হাওর  ও কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর পূর্বা হাওড়, মুসলিমপুর হাওর, কল্যাণপুর ও কুতুবপুর হাওর উল্লেখযোগ্য।

উল্লেখিত হাওর গুলোর মাঝে পৌষ মাস থেকে বৈশাখ ও জৈষ্ঠ মাস পর্যন্ত, রাখালেরা দলবদ্ধভাবে গরু লালন পালন করে থাকে। সকাল আটটা থেকে রাখালেরা গরু নিয়ে মাঠে চলে যায়, সারাদিন ঘাস খাওয়ানোর পর  সন্ধ্যার দিকে বাড়ি ফিরে আসে। এভাবেই চলতে থাকে নিয়মিত রাখালদের কাজ। নিজ উপজেলায় কোন গরু ছাগলের হাট না থাকায় পার্শ্ববর্তী উপজেলার হাটে গরু ছাগল ক্রয়-বিক্রয়ের জন্য যেতে হতো যা অনেক কষ্ট সাধ্য ও ব্যয়বহুল।

এই কষ্ট লাগব করতে গত ৪ মে খালিয়াজুরী উন্নয়ন ফোরাম কর্তৃক জেলা প্রশাসকের নিকট খালিয়াজুরীতে গরু ছাগলের হাটের জন্য আবেদন করলে জেলা প্রশাসক বনানী বিশ্বাস এব্যাপারে উদ্যোগ নেন। তদন্ত সাপেক্ষে উপজেলা নির্বাহী অফিসারকে ব্যবস্থা নিতে বলেন। যা গত ২২ মে অনুমোদন হলে খালিয়াজুরী উপজেলার ৫ টি ইউনিয়নে গরু ছাগলের হাট বসে।এতে এলাকার মানুষের মাঝে উচ্ছ্বাস বইছে। এ বিষয়ে জানতে চাইলে খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন বলেন,খালিয়াজুরী উপজেলায় গরু ছাগলের হাটের ব্যবস্থা করায় এলাকার সকল মানুষ উপকৃত হবে।আমাদের প্রশাসনিক সহযোগিতা সবসময়ই অব্যাহত থাকবে। আমরা লিজের মাধ্যমে সর্বোচ্চ ডাককারীকে এ বাজার লিজ দিব। আশা করি এলাকার খামারিসহ দূরদূরান্তের পাইকাররাও আসবেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd