মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪ আটপাড়া  বানিয়াজান সঃ চৌধুরী তালুকদার পাইলট স্কুলের নবীণ বরণ অনুষ্ঠিত

মোহনগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহে রচনা প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ

কামরুল ইসলাম রতন
  • আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪৬৯ পঠিত

মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫  যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার শেষ দিনে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সাবা কে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। মঙ্গলবার  মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।

এতে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুনন্নেচ্ছা চাঁদনী, ডাঃ অলক কান্তি তালুকদার , ডাঃ আঁখি, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন, নার্স শিফট ইনচার্জ নুরে ফারজানা রনি প্রমুখ । ২৮ মে থেকে ৩ জুন পুষ্টি সপ্তাহ ছিল। চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ ও রচনা প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতায় মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর (প্রভাতী শাখা ) ছাত্রী সাবিহা ইসলাম সাবা প্রথম স্থান অধিকার করে।

২০ নাম্বারের মধ্যে ১৮ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করে।  সাবা প্রায় সময় উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম কিংবা দ্বিতীয় অথবা তৃতীয় স্থান অধিকার করে থাকে। গত বছর মাদক অধিদপ্তরের উপর রচনা প্রতিযোগিতায় নেত্রকোনা জেলায় প্রথম স্থান অধিকার করে। পরবর্তীতে নেত্রকোনা জেলা প্রশাসক কাজী শাহেদ আহমেদ এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করে । শিশু শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফাবিহা মেহজাবিন , হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাবিহা ইসলাম সাবা।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি