শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

আটপাড়ায় জামায়াতের নায়েবে আমিরের উপর দুর্বৃত্তদের হামলা আহত-২

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৩০৬ পঠিত

 

বিশেষ প্রতিনিধিঃনেত্রকোণার আটপাড়া উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জেলা শিবিরের সাবেক সভাপতি মোঃ ইউসুফের উপর  ৮ জুন উপজেলার তেলিগাতী বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান “তাসফিয়া ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স”-এ  ঢুকে পাশ্ববর্তী গ্রামের সারোয়ার, মনোয়ার ও জাকিরুলের নেতৃত্বে একটি দল অতর্কিতভাবে হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এসময় ইউসুফ তার সাথে থাকা ভাতিজা আয়াতুল্লাহ (২৫) কে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় ইউসুফের একটি হাত ভেঙে যায় ও মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ এবং সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান।

।এ ঘটনার পর তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানায় নেত্রকোনা ৩ আসনের জামায়াতের নমিনি মোঃ দেলোয়ার হোসেন সাইফুলসহ আটপাড়া উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। ঘটনার সত্যতা নিশ্চিত করে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুজ্জামান বলেন,ঘটনা শুনেছি। অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd