মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

বিদ্যুৎস্পৃষ্টে মোহনগঞ্জ উপজেলা  ওলামাদল সভাপতি রাজিবের মৃত্যু

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩৩২ পঠিত

 

 

 

 

বিশেষ প্রতিনিধি ঃ ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  নেত্রকোনায় উপজেলা ওলামা দলের সভাপতি রাজিব তালুকদা (২৮) মৃত্যু হয়েছে। ১১ জুন আটপাড়া উপজেলার বাউশা গ্রামে এ ঘটনা ঘটে।রাজিব হাসান তালুকদার  বাউশার গ্রামের মৃত কাঞ্চন তালুকদার এর  ছেলে। তিনি মোহনগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি।,

রাজিব হাসান তালুকদার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া  মামার বাড়িতে বসবাস করতেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আটপাড়া উপজেলার বাউশা গ্রামে নিজ বাড়িতে স্ট্যান্ড ফ্যানের সংযোগ দিচ্ছিলেন রাজিব।

এ সময় হঠাৎ বিদ্যুতায়িত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।,

ওসি আমিনুল ইসলাম বলেন,  লাশ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজিব হাসান তালুকদার এর ভাই কামরুল হাসান জানান, নিজ বাড়ীতে ট্রেন্ড ফ্যানে বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎৃষ্ট হয়ে সে মারা যায়, মোহনগঞ্জ  জানাজা শেষে নিজ গ্রাম বাউশা জানাজা  হবে তার পর গ্রামের বাড়িতেই দাফন করা হবে।

 

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি