বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে অতিরিক্ত ভাড়া নিয়ে কেন্দুয়ায় এমপি হিলালী’র চালকদের প্রতি কড়া বার্তা নেত্রকোনায় স্বেচ্ছাসেবী সংগঠন টিম রনি প্রতিদিন হতদরিদ্রদের ইফতারী বিলাচ্ছেন নেত্রকোণায়  সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল পূর্বধলায় ৫ কোটি টাকার সড়কে বেড়া দিয়ে নির্মাণে বাধা ।। ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ কেন্দুয়ায় মাদ্রাসা সুপার বাদরুলকে রাজকীয় বিদায় সংবর্ধনা নেত্রকোণার সাংবাদিক আকাশের পিতা রব্বানী’র ইন্তেকাল বারহাট্টায় নব নির্বাচিত এমপির মতবিনিময় খালিয়াজুড়ির উড়াল সেতুর যাচাই প্রকল্প অনুমোদিত নেত্রকোণার মিডিয়া ব্যক্তিত্ব মুখলেছুর রহমানের পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার নেত্রকোণায় বালাইনাশকের ব্যবহার বিষয়ক কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০
সৌজন্যে : Shahin.bd

পূর্বধলায় কম্পিউটার ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়ম ; টিকিট মাস্টারসহ আটক ৩

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩১২ পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগে বলাকা কম্পিউটার ট্রেনের টিকিট মাস্টার ও এজেন্টসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।  সোমবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী ও ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের যৌথ অভিযানে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বলাকা কম্পিউটার ট্রেনের টিকিট মাস্টার মো. সিরাজুল ইসলাম, বলাকা কম্পিউটার ট্রেনের টিকিট কাউন্টারের এজেন্ট বদরুল আলম ঝুমন এবং কাউন্টার পরিচালনার দায়িত্বে থাকা স্থানীয় ব্যক্তি আবুল কাশেম ওরফে জাপান।

রেলওয়ে পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বলাকা কম্পিউটার ট্রেনের যাত্রীরা টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে ভুক্তভুগি ১ জন যৌথ বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে টিকিট কাউন্টারের বাইরে টিকিট বিক্রির বিষয়টি সামনে আসে। যৌথ বাহিনী অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা প্রথমে টিকিট শেষ হয়ে যাওয়ার কথা বলেন। পরবর্তীতে টিকিট বিক্রির টাকা এবং বিক্রি হওয়া টিকিটের সঙ্গে মিল না থাকায় যৌথ বাহিনী টাকা গণনা করে। টিকিট বিক্রির মোট ১৬ হাজার ৫৬০ টাকা থাকার কথা থাকলেও কাউন্টারে পাওয়া যায় ১২ হাজার ৭৫০ টাকা। টিকিট বিক্রির সাথে তিন হাজার ৮৯০ টাকা কম পাওয়ায় তাঁদেরকে প্রশ্ন করা হলে সন্তোষজনক উত্তর দিতে পারেনি। পরে তিনজনকে আটক করে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন বলেন, যৌথ বাহিনীর অভিযানে তিন ব্যক্তিকে আটক করে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd