বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

বারহাট্টায় ড্যাব নেতা ডাঃ টিটোর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩২০ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ রাষ্ট্র কাঠামো গঠনে ৩১ দফা প্রচার উপলক্ষে নেত্রকোণা জেলা ও বারহাট্টা উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।, শনিবার ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব বিএমইউ শাখার সহ সভাপতি ও নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ডাঃ মোঃ দেলোয়ার হোসেন টিটোর উদ্যোগে বারহাট্টা উপজেলার বাউশী ইউনিয়নের দশদারস্থ নিজ বাড়ীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।,

ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব বিএমইউ শাখার সহ সভাপতি ও নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ডাঃ মোঃ দেলোয়ার হোসেন টিটোর সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোলায়মান হাসান রুবেল এর সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোণা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডাঃ সাইফুল হাসান নোমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ রানা চৌধুরী,  জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইমরান খান চৌধুরী, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ কমল, জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহাবুব চৌধুরীসহ উপজেলা বিএনপি ও  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ডাঃ দেলোয়ার হোসেন টিটোর পক্ষ থেকে নেতৃবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd