শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

খালিয়াজুরীতে বাংলাদেশ স্কাউটস কাব কার্নিভাল অনুষ্ঠিত

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩২৮ পঠিত

খালিয়াজুরী প্রতিনিধি: নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার  সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যালয় মাঠে সোমবার বাংলাদেশ স্কাউটস কাব  কার্নিভাল অনুষ্ঠিত হয়।  খালিয়াজুরী উপজেলার স্কাউট লিডার মোঃ কবীর হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবু রায়হান। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী  উপজেলার ইউআরসিএ মঞ্জুয়ারা বেগম। খালিয়াজুরী উপজেলার স্কাউট  সম্পাদক ও সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায়ের সার্বিক পরিচালনায় বাংলাদেশ স্কাউট এর জাতীয় অনুষ্ঠানের সাথে সঙ্গতি রেখে উক্ত অনুষ্ঠান পরিচালনা করা হয় । খালিয়াজুরী  উপজেলার ৬৩ টি প্রাথমিক বিদ্যালয় এর মধ্যে ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের টিম লিডার ৩০ জন শিক্ষক সহ ১৮০ জন শিক্ষার্থী নিয়ে ,তীর  নিক্ষেপ, টার্গেট তীর , বালতিতে বল ছোড়া, ,মাছ শিকার ,আইন নৃত্যসহ  ছয়টি আঙ্গিকে শিক্ষামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্কাউট কোষাধক্ষ্য সদস্য ও কুতুবপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোঃ আলী আজমান, যুগ্ম আহ্বায়ক সদস্য ও পাঁচহাট   প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল হক , নেত্রকোনা জেলার কাব লিডার প্রতিনিধি মোঃ রুহুল আমিন এএলটি, প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী , মোঃ বদরুজ্জামান , ইন্দ্রজিৎ বর্মন ,প্রান্তোষ  সামন্ত , উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক , মোঃ হাবিবুল্লাহ , সাংবাদিক সোহান বিন নবাব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্রসহ পুরস্কার বিতরণ করা হয় ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd