শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

খালিয়াজুরীর সাবেক ইউপি চেয়ারম্যান জুসেফ ভারতে যাওয়ার সময় গ্রেফতার

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩১৬ পঠিত

খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার ৩  নং সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সানোয়ারুজ্জামান জুসেফ (৫৪) যশোর বেনাপোল বন্দরে ২৯ শে জুন বেলা ১১ ঘটিকার সময় তার স্ত্রী সেমি জামানসহ আটক হয়েছে ।

ইমিগ্রেশন সূত্রে জানা যায় তার নামে নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরী উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা থাকার কারণে ইমিগ্রেশন পুলিশ জিজ্ঞাসাবাদ এর জন্য তাকে আটক করেছে।

বেনাপোল বন্দরের ইমিগ্রেশন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হুসেন মুন্সী জানান পূর্ব থেকেই তাদের কাছে খবর ছিল নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান সানোয়ারুজ্জামান জুসেফ ভারত যেতে পারে, সেই সূত্রের ভিত্তিতে ইমিগ্রেশনের মধ্যে ঢোকার পর তার অনলাইন স্টপ লিস্ট থাকার কারণে সন্দেহ জনকভাবে পুলিশ তাকে আটক করে,।

বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান ইমিগ্রেশন পুলিশ নেত্রকোনা উপজেলার আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সানোয়ারুজ্জামান জুসেফ  ও  তার স্ত্রী সেমি জামানসহ আমাদের কাছে হস্তান্তর করেছে, যেহেতু তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার স্থায়ী বাসিন্দা এবং তার নামে খালিয়াজুরী  থানায় বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে ,তাই আমরা তাকে  ও তার স্ত্রী জামানসহ খালিয়াজুরী  থানা পুলিশের নিকট সোপর্দ করব ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd