পূর্বধলা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় সোমবার পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী উন্নত প্রযুক্তি নির্ভর পাট এবং পাটবীজ উৎপাদন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ১১টি ইউনিয়নের পাট ও বীজ উৎপাদনকারী ৭০ জন পাট চাষী কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির এর সভাপতিত্বে,স্বাগত বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন রতন,এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের পাট অধিদপ্তরের সহকারি পরিচালক সিমু আক্তার,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোবায়ের হোসেন, পূর্বধলা উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. রুহুল আমীন, সাংবাদিক সহ অন্যেরা। দিনব্যাপী অনুষ্টিত প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাটবীজ উৎপাদনের কলাকৌশল, পাট বীজ কর্তন, মাড়াই, সংরক্ষণ ও বিপণনের কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়। এসময় প্রশিক্ষণার্থীদের মধ্যে পাটের ব্যাগ প্রদান করা হয়।
Leave a Reply