বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি )-ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইনক. এর কার্যনির্বাহী সভায় কার্যনির্বাহী সদস্যদের সর্বসম্মতিক্রমে- আইটি ইঞ্জিনিয়ার, মোহাম্মদ আবু সালেহ বুলবুল কে সভাপতি, মোঃ জাহিদ খান কে সাধারণ সম্পাদক এবং জাহিদুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় । ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার নব-নির্বাচিত সর্বপ্রথম কার্যনির্বাহী কমিটিকে অস্ট্রেলিয়া, মিডল ইস্ট, ইতালি ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয় । উক্ত নব-নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে গড়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্ব ও তারুণ্যের অহংকার তারেক রহমান এর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে আরো সুসংহত ও শক্তিশালী করে গড়ে তুলতে অঙ্গীকার ব্যক্ত করেন । বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি )-ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে । উক্ত আংশিক কার্যনির্বাহী কমিটি নিম্নরূপ:

সভাপতি- ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সালেহ বুলবুল, সহ সভাপতি- মোঃ রুহুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক- মোঃ জাহিদ খান ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক- জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক- এস. এম. জাকারিয়া হোসেন, কোষাধ্যক্ষ- নাবিল সাদিদ।
Leave a Reply