বিশেষ প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা জেলার ৫টি সংসদীয় আসনের প্রার্থী ঘোষণা করেছে হযরত হাফেজ্জী হুজুর (রহ.) প্রতিষ্ঠিত প্রাচীনতম ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলন। দলটির প্রতীক হচ্ছে বটগাছ ।নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে মনোনীত হয়েছেন মাওলানা খাইরুল বাশার। তিনি জেলা খেলাফত আন্দোলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ।
তার বাড়ি কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নে। নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর-বারহাট্টা) আসনে বটগাছ প্রতীক নিয়ে লড়ছেন মাওলানা মুহাম্মাদ গাজী আবদুর রহীম রুহী। তিনি দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, যিনি রাজনৈতিক কারণে সাতবার কারাবরণ করেছেন এবং ছাত্রলীগের হামলায় একটি হাত হারিয়েছেন। পেশায় ইসলামি আলোচক ও ব্যবসায়ী। তার বাড়ি নেত্রকোণা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে। নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে প্রার্থী মুফতি তরিকুল ইসলাম নুরানি। তিনি কেন্দুয়া উপজেলা খেলাফত আন্দোলনের আহ্বায়ক এবং পেশায় একজন খতিব ও জনপ্রিয় ইসলামি বক্তা। তার বাড়ি মোজাফফরপুর ইউনিয়নে। নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাওলানা আব্দুল মান্নান। তিনি মদন উপজেলা শাখার আহ্বায়ক ও একজন শিক্ষক ও খতিব।
তার বাড়ি মদন পৌরসভা এলাকায়। নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে বটগাছ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন শায়খুল হাদীস মাওলানা হাবিবুল্লাহ খান। তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের একজন। তার গ্রামের বাড়ি পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের সাহতকোনা গ্রামে। উল্লেখ্য, ৫জন প্রার্থীই ইতোমধ্যেই নিজ নিজ এলাকায় গণসংযোগ, প্রচারপত্র বিতরণ ও মতবিনিময় সভা শুরু করেছেন। দলীয় নেতৃবৃন্দ আশাবাদী, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বটগাছ প্রতীক নিয়ে নেত্রকোণার জনগণ তাদের পাশে থাকবে।
Leave a Reply