শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

খালিয়াজুরীতে এস,এস, সি পরীক্ষায় কৃতকার্য  প্রতিবন্ধী মিতালী শিক্ষক হতে চায়

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩৮২ পঠিত

খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরী উপজেলার সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের ছাত্রী এস,এস,সি/২৫ পরীক্ষায় কৃতকার্য প্রতিবন্ধী মিতালী রাণী সরকার শিক্ষক হতে চায়। জানা যায় , নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত অজিত বরণ সরকারের একমাত্র মেয়ে মিতালী রাণী সরকার জন্ম থেকেই দুই পা প্রতিবন্ধী থাকার কারণে হাঁটতে পারে না ।

কিন্তু ছোটবেলা থেকেই লেখা পড়ার প্রতি আগ্রহ থাকার কারণে মা মিলন রাণী সরকার তাকে কোলে করে স্কুলে নিয়ে যাতায়াত করতেন। বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীতে পড়ার সময় তাকে,ঢাকা সাভারে সি, আর,পি হাসপাতালে ভর্তি করে দীর্ঘদিন চিকিৎসা করা হলে, হাসপাতালের কর্তৃপক্ষ তাকে চলাচল করতে একটি হুইল চেয়ার দিলে, সে ঐ চেয়ারে করে মায়ের সাথে স্কুলে আসা যাওয়া করে। সে যখন ৫ম শ্রেণীতে পড়ে, তখন তার বাবা মারা যায় । একমাত্র মায়ের কায়িক পরিশ্রম, বিধবা ভাতা ও মিতালী রাণী সরকারের প্রতিবন্ধী ভাতাসহ স্থানীয় আত্মীয় স্বজনের সহযোগিতায় কোনরকম চলে প্রতিবন্ধী মিতালী রাণী সরকারের সংসার , জানালেন তার মা মিলন রাণী সরকার।

সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায়ের সহযোগিতায় ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে বিনা বেতনে লেখা পড়া করে মিতালী রাণী সরকার ২০২৫ ইং সালে এস,এস, সি পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়ে খুবই খুশি হয়েছে বলে প্রধান শিক্ষক জানান। মিতালী রাণী সরকার এখন উচ্চ শিক্ষা গ্রহণ করে শিক্ষক হতে চায়।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার ( অতিরিক্ত দায়িত্ব) এম, এ ,কাদের বলেন, মিতালী রাণী সরকারকে লেখা পড়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd