রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স কর্মকর্তা ডা. মোমেনুল এর অকাল মৃত্যু নেত্রকোণায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন ডাক্তারকে কৈফিয়ত তলব বারহাট্টায় ৪৫টি ভারতীয় টায়ার জব্দ, গ্রেফতার ১ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বন্ধ ॥ ৭ ডাক্তারকে শোকজ বিক্রয় করা হবে নেত্রকোণার ‘সানফ্লাওয়ার একাডেমি’র ফল উৎসব মোহনগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ড্যানী বিআইডব্লিউটিসির চেয়ারম্যান নিযুক্ত

নেত্রকোণায় জামায়াতের বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩১১ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা ও সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৭ জুলাই শহরের মোক্তারপাড়া বড় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে এক সমাবেশের মাধ্যমে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানান জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা শাখার নেতাকর্মীরা।

জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমেদ হারিস। তিনি বলেন, এদেশে আর কোন ফ্যাসিবাদ তৈরি হতে দেওয়া হবেনা। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী কিভাবে এখনো জুলাই যোদ্ধাদের উপর হামলা করে? প্রশাসনের মধ্যে এখনো যারা ফ্যাসিষ্ট আছে তাদের বিতারিত করতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ওয়ালি উল্লাহ, পৌর জামায়াতের নায়েবে আমির ডাঃ আবুল হোসেন তালুকদার, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মোজাম্মেল হক মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd