বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

নেত্রকোণায় সাবেক যুবদল নেতা রনির বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৪৮ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে বৃহস্পতিবার  জেলা যুবদলের উদ্যোগে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করা হয়। পৌরশহরের চকপাড়া কোর্ট স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।

এর আগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে চকপাড়া কোর্ট স্টেশন এলাকায় জড়ো হতে দেখা যায় যুবদলের নেতাকর্মীদের। এ বিক্ষোভ মিছিলটি জনসমুদ্রের রূপ নেয়। যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরণের কুরুচিপূর্ণ বক্তব্য শ্লোগান দিয়ে যাচ্ছে একটি কুচক্রী মহল, আমরা তার দাঁত ভাঙা জবাব দিতে চাই।

তারেক রহমানের একটি কর্মী বেঁচে থাকা পর্যন্ত প্রতিবাদ করে যাব এবং চুল পরিমাণ ছাড় দিবো না। নতুনভাবে মব জাস্টিসের নামে যড়ষন্ত্র তৈরি করে বাংলাদেশের মানুষকে দ্বিধাবিভক্তি করে দিতে যাচ্ছে একটি চক্র। সে চক্রটির ছত্রছায়ায় বাংলাদেশে কাজ করে যাচ্ছে কিছু দূষ্কৃতিকারী। বিগত স্বৈরাচার শেখ হাসিনার দালালরা চাচ্ছে দেশে ঘোলা পরিবেশ সৃষ্টি করে আবার যেন শেখ হাসিনাকে পুনর্বাসন করতে পারে। সে চেষ্টা নিয়ে চক্রটি তাদের কাজ চালিয়ে যাচ্ছে ।সেটি হতে দিব না আমরা।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd