রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা কেন্দুয়ায় ভারতীয় কম্বলবোঝাই পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে  নিহত-১ কলমাকান্দায় ৯৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনায় ডেপুটি স্পিকার মোহনগঞ্জে একই ব্যক্তির ১ মাসে ২ বিদ্যুৎ বিল খালিয়াজুরীতে সনদপত্র ছাড়া ৪৩ বছর চাকুরীর অভিযোগ মোনায়েমের বিরুদ্ধে খালিয়াজুড়িতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের  খাবারের মান বৃদ্ধি লক্ষ্যে আলোচনা সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেত্রকোণা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন নেত্রকোণায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন মোহনগঞ্জে সার্বজনীন মহাশশ্মান ঘাটে বৃক্ষরোপণ সপ্তাহ খালিয়াজুড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক লক্ষ টাকা জরিমানা 

কেন্দুয়ায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে অনশনে ১ যুবতী

রিপোর্টারের নাম:
  • আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩২১ পঠিত

 

বিশেষ প্রতিনিধি ঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তারাকান্দা রাজিবপুর গ্রামে বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে অনশনে বসেছে সুরমা আক্তার (২৪) নামে এক যুবতী। সে নেত্রকোনা  সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বিচিপাড়া গ্রামের বাসিন্দা সলিমুল্লা মিয়ার মেয়ে।

সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, রাজিবপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শরীফ মিয়া (২৮) ৫ বছর যাবত মালয়েশিয়া প্রবাসী। সম্প্রতি সে দেশে এসেছে।

অনশনে বসা সুরমা আক্তার জানান, শরীফ মিয়ার সাথে বিদেশ যাওয়ার আগে থেকেই  প্রেমের সম্পর্ক ছিল তার। এরপর সম্প্রতি দেশে এসে সুরমাকে বিয়ের  প্রতিশ্রুতি দেয় শরীফ। কিন্তু পরিবারের চাপে হঠাৎ করেই ফোন বন্ধ করে দেয় শরীফ।

অন্যদিকে শরীফের স্বজনরা সুরমার আপত্তিকর ভিডিও সোশাল মিডিয়ায় ছেড়ে দেয়ার ভয় দেখায়। এমনকি বিয়ের দাবি জানালে তাকে মেরে ফেলারও হুমকি দেয় তারা এমনটিও অভিযোগ করেন সুরমা । এমতাবস্থায় শরীফ মিয়ার বাড়িতে ১৭ জুলাই  বিয়ের দাবিতে অনশনে বসে সুরমা।

এবিষয়ে কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার  জানান, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কান্দিউড়া ইউনিয়ন পরিষদের প্রশাসককে নির্দেশনা দেয়া হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd