বিশেষ প্রতিনিধি: পার্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি )-ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইনক.-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুসালেহ বুলবুলকে সভাপতি ও মোঃ জাহিদ খান কে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়। এতে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন-ইঞ্জিনিয়ার হাসনাইন ইব্রাহীম। এর আগে ৭ সদস্যের আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিএনপি। বিএনপি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ৪৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন –সিনিয়র সহ সভাপতি-সৈয়দ সামাদ সাদ, সহ সভাপতি-মোঃ রুহুল ইসলাম সরদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক-ফারুক আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক-মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক-আসিফুল ইসলাম, সহ সাধারন সম্পাদক-সিদ্ধার্থ ঘোষ, সহ সাধারন সম্পাদক-কাজী সিফাত ইসলাম, সাংগঠনিক সম্পাদক-জাহিদুল ইসলাম, সহ সংগঠনিক সম্পাদক-মোঃ মিজানুর রহমান, সহ সংগঠনিক সম্পাদক-মোঃ সাজিদুল ইসলাম সাজিদ, দপ্তর সম্পাদক-এস. এম. জাকারিয়া হোসেন, সহ দপ্তর সম্পাদক-আব্দুল্লাহ আল ফারুক, কোষাধ্যক্ষ- নাবিল সাদিদ, প্রচার সম্পাদক-এ. এম. শিহাব উদ্দিন খান, সহ প্রচার সম্পাদক-মো. তাফহিম, আইন বিষয়ক সম্পাদক-অ্যাডভোকেট মোঃ তৌহিদুল ইসলাম সানি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-ডাক্তার কানিজ ফাতেমা, মহিলা বিষয়ক সম্পাদক-হীরা নায়লা, ধর্ম বিষয়ক সম্পাদক-কাজী মারুফ আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক-আব্দুল্লাহ আল নাশরাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক-মোহাম্মদ আনিসুর রহমান, যুব বিষয়ক সম্পাদক-মিনহাজুল আরাফাত, ছাত্র বিষয়ক সম্পাদক-তসলিম মাহমুদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক-নাজমুল হাসান।
এছাড়াও বিএনপি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কার্যনির্বাহী কমিটির সম্মানিত ২১ সদস্যরা হলেন-মোল্লা আজাদ,শাহেদ শিহাব,কামারাম মুনিরা,মিসেস মমো,আতিকুল হক,খান আজাদ আল আফিক,এফ. এম. ফাহাদ,আল-আমিন হোসাইন,নাফ এ-রাসুল রাফি, মো. খালিদ, মোহাম্মদ রিংকু, হাসান খান,মো. নাঈম খান,মোয়াজ্জেম হোসেন, মোঃ মমিন ইসলাম,মোঃ সাইফুল আলম,দেওয়ান শরিফুল ইসলাম, মোঃ মেহেদী হাসান পারভেজ,আব্দুর রহমান আলভী, এস. এম. সাইমুর ইসলাম শিয়াম ও আল মঈন শোমো। পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন এর পর সভাপতি-ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুসালেহ বুলবুল বলেন, ‘বিএনপি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়।
তাই আমাদের নেতা তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা প্রণয়ন করেছেন। এর পক্ষে জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। অস্ট্রেলিয়া বিএনপি’র এই নেতা আরও বলেন-ফাঁদে পা দেয়া থেকে বিরত থাকতে হবে বিএনপি’র নেতাকর্মীদের। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠের রাজনীতিতে সক্রিয় হতে হবে।
গণতন্ত্র প্রতিষ্ঠায় কোনো ষড়যন্ত্র বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তারেক রহমানের নেতৃত্বে দেশে অচিরেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বিএনপি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সর্বপ্রথম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক-মোঃ জাহিদ খান বলেন-দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি আন্দোলন সংগ্রাম করে গেছে। এর জন্য বিএনপি’র নেতাকর্মীদের গুম, খুন, মামলা-হামলা ও সীমাহীন জুলুম নিপীড়নের শিকার হতে হয়েছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুযোগ্য নেতৃত্ব ও নির্দেশনায় জুলাই-আগস্ট এ ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের লজ্জাজনক পতন হয়েছে। গণ অভ্যুত্থানের মূল স্পিরিট ও ঐক্য ধরে রাখতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যকে সুসংহত করতে বিএনপি বদ্ধ পরিকর। এছাড়াও মোঃ জাহিদ খান আরো বলেন বিএনপি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সকল সদস্যবৃন্দ দলীয় নির্দেশ ও গঠনতন্ত্র মেনে একসাথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ ।
Leave a Reply