খালিয়াজুরী প্রতিনিধি : নেত্রকোনার খালিয়াজুরীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান ২৩শে জুলাই উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( অতিরিক্ত দায়িত্ব) মোঃ শফিকুল বারীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ( অতিরিক্ত দায়িত্ব) স্বপ্না রানী সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার ( অতিরিক্ত দায়িত্ব) মোঃ এম,এ কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ আবু রায়হান, খালিয়াজুরী একাডেমিক সুপারভাইজার ইতি বেগম ও মদন উপজেলা একাডেমিক সুপারভাইজার জ্যোৎস্না বেগম। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক ও পাঁচহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনজুরুল হক, নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার সুপার মোঃ হারুন অর রশীদ, কৃষ্ণপুর সরকারি হাজী আলী আকবর ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ ইকবাল হোসেন, শালদিঘা জি জি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তুপদ রায়, সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দীপংকর দত্ত রায় ও খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ হাবিবুল্লাহ।
উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, প্রশান্ত কুমার ভৌমিক, রবীন্দ্র চন্দ্র বিশ্বাস, দিবা রানী সরকার, সজল সাহা এবং পাঁচ হাট দাখিল মাদ্রাসার সুপার আমিনুল হক সহ ছাত্র- ছাত্রী ও অবিভাকবৃন্দ।
অনুষ্ঠান শেষে কৃষ্ণপুর আলিম মাদ্রাসার ৭ জন, কৃষ্ণপুর সরকারি হাজী আলী আকবর ডিগ্রি কলেজের ২ জন, খালিয়াজুরী কলেজের ১ জন, প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৪ জন, শালদীঘা সরকারি জি,জি,উচ্চ বিদ্যালয়ের ২ জন, খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১ জন, সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের ১ জন, কুতুবপুব উচ্চ বিদ্যালয়ের ১ জন ও কৃষ্ণপুর আলিম উদ্দিন আরজেন্নেসা উচ্চ বিদ্যালয়ের ১ জনসহ মোট ২০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে, অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।
Leave a Reply