মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় জলবায়ু সংকট ও হাওর অঞ্চলের স্থানীয়  অভিযোজন বিষয়ক নাগরিক সংলাপ বারহাট্টায় ৭ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন নেত্রকোণা সংস্কৃতি মঞ্চের সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল নেত্রকোণায় পরিস্কার-পরিচ্ছন্নতা  অভিযান শুরু ব্যরিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নেত্রকোণাবাসীর অভিনন্দন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোয়া ৫ বছরে ১০৭টি সিজার সম্পন্ন নেত্রকোনার  কেন্দুয়ায় যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মতবিনিময় সভা মোহনগঞ্জে ২০ বছর ধরে লাইসেন্স ছাড়া চলছে প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র নেত্রকোনায় খাল খনন উদ্বোধন করলেন  এমপি  ডাঃ আনোয়ারুল হক নেত্রকোনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০
সৌজন্যে : Shahin.bd

দূর্গাপুরে বেড়ী বাঁধ ও সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪১২ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নগুয়া থেকে ঢেউটুকোন বাজার পর্যন্ত ৮ কিলোমিটার বেড়ী বাঁধ ও সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  ৩ আগস্ট ঢেউটুকোন বাজারে চকপাড়া, ঢেউটুকোন, কৈলাটী, নয়াপাড়া ও গন্ডা বেড় গ্রামবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে তাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, মোঃ মুস্তাক আহমেদ, আলমগীর হোসাইন, পল্লী চিকিৎসক মোঃ শফিকুল ইসলাম, নবম শ্রেণির শিক্ষার্থী তোরা রানী, পুষ্প রানী বর্মন, মোঃ কাউসার, মোঃ শহীদ মিয়া ও আবু শহীদ প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, চকপাড়া, ঢেউটুকোন, কৈলাটী, নয়াপাড়া ও গন্ডা বেড় গ্রামের লোকজন দীর্ঘ দিন যাবৎ চরম দুর্ভোগের মধ্যে বসবাস করে আসছে।

কংশ নদের অব্যাহত ভাঙ্গনের ফলে নদের তীরবর্ত্তী রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পরেছে। ফলে এ অঞ্চলের লোকজন তাদের উৎপাদিত ফসল সহজে বাজারজাত করতে না পারায় ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। গর্ভবতী নারীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া অত্যন্ত কষ্টকর হয়ে পড়ছে। বর্ষাকালে ছেলে মেয়েরা স্কুল মাদরাসায় যেতে পারছে না।

মানববন্ধনে বক্তারা, পাঁচ গ্রামের লোকজনের চরম দূর্ভোগ দুর্দশা লাঘবে অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে নদের তীরবর্ত্তী বেড়ী বাঁধ ও জনগণের চলাচলের জন্য পাকা সড়ক নির্মাণের জোড় দাবী জানান।

 

 

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd