শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জের পাইলট  স্কুলের  এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি পূর্বধলায় রুক্কু মিয়াকে হত্যা চেষ্টার আসামীদের গ্রেফতারের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল আবশ্যক নেত্রকোনার  দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক -২ কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স কর্মকর্তা ডা. মোমেনুল এর অকাল মৃত্যু নেত্রকোণায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন ডাক্তারকে কৈফিয়ত তলব বারহাট্টায় ৪৫টি ভারতীয় টায়ার জব্দ, গ্রেফতার ১ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বন্ধ ॥ ৭ ডাক্তারকে শোকজ

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৬২১ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজায়নের ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে এ দিন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রোপণ করা হয় প্রায় ৫০ প্রজাতির ১৫৪০টি বৃক্ষচারা। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের লেকপাড়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম এবং ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন।  যা বিশ্ববিদ্যালয়ের সবুজায়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ।

তাঁদের হাতে রোপিত ছোট্ট চারাটি কেবল একটি গাছের সূচনা নয়—তা বহন করছে বিশ্ববিদ্যালয়ের একটি বৃহৎ, দীর্ঘমেয়াদি এবং টেকসই স্বপ্ন।  এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ, বাংলাদেশ বন ও গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা ড. মোহাম্মদ জাকির হোসাইন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

যাঁরা সকলেই ছিলেন এই সবুজ আন্দোলনের অংশীদার। প্রত্যেকে যেন মাটির গভীরে পুঁতে দিয়েছেন একটি করে আশাবাদের বীজ। রোপিত গাছের মধ্যে উল্লেখযোগ্য প্রজাতিগুলো হলো—নাগলিঙ্গম, নাগেশ্বর, পাদুয়াক, গামারি, তেলসুর, কাঠ বাদাম, বক্স বাদাম, সিভিট, বুদ্ধ নারিকেল, চিকরাশি, তমাল প্রভৃতি। বৃক্ষরোপন শেষে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. মোহাম্মদ জাকির হোসাইন, আহ্বায়ক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গঠনে সহায়ক হবে না, বরং এটি একটি সবুজ আন্দোলনের প্রতীক হিসেবে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা জাগিয়ে তুলবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd