শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

খালিয়াজুরিতে ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালকের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৪৩ পঠিত

খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজুরীতে ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক (প্রাথমিক শিক্ষা) মোঃ জালাল উদ্দিন, নেত্রকোনা জেলার প্রতিটি উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারসহ  ৩৪ জন কর্মকর্তার একটি বিশেষ টিমের মাধ্যমে খালিয়াজুরী উপজেলার বিভিন্ন স্কুল পরিদর্শন করে প্রধান শিক্ষকদের নিয়ে ১১ আগস্ট খালিয়াজুরী ইউ আর ,সি হল রুমে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

নেত্রকোনা জেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এমদাদুল হকের সঞ্চালনায় উক্ত পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল আলম ।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষা সহকারী পরিচালক তাহমিনা খাতুন, নেত্রকোনা জেলার পিটিআই সুপারিনটেনডেন্ট রোকেয়া বেগম ।

খালিয়াজুরী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত ) মোঃ আবু রায়হানের সার্বিক সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ বর্মন, মোঃ সাজেদুল হক স্বপন , প্রান্তূষ  সামন্ত , মোঃ গোলাম মাওলা, মোঃ বদরুজ্জামান বকুল, জহরলাল দেবরায় , হিমাংশু সরকার, মাসুদ গনি, আতিকুর রহমান জসিম ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd