বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন খালিয়াজুরীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নৌকাসহ মালামাল আটক ।। জরিমানা   নেত্রকোনায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের শিক্ষা উপকরন বিতরন ও চিকিৎসা সেবা বিষয়ক সভা    মুক্তিযোদ্ধা জব্বার আনছারীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহনগঞ্জে অক্টোবর মাসের আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় ২ মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত নেত্রকোণায় স্ত্রীর মামলায় ইউপি সচিব কারাগারে হাওরের প্রাণ শামুক-ঝিনুক নিধন বন্ধের দাবিতে মদনে মানবন্ধন নেত্রকোনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের  মতবিনিময় সভা নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মিন্টুর  মাতৃ বিয়োগ

নেত্রকোণায় প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫৭৬ পঠিত

‎বিশেষ প্রতিনিধিঃ একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোণায় স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‎২৩ আগস্ট  নেত্রকোণা দত্ত  উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজনে এবং আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)র সহযোগিতায়  এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

দত্ত উচ্চ ‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) মো: মুজিবুর রহমান  এর সভাপতিত্বে ও এআরএফবি’র চেয়ারম্যান দিলওয়ার খানের সঞ্চালনায় এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন। ‎

এতে স্বাগত বক্তব্য দেন বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ। তিনি বেলার কার্যক্রম ও কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে “সিঙ্গেল ইউজ প্লাস্টিক—ঝুঁকিতে মাটি, বায়ু, কৃষি, জলাশয় ও পাহাড়” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ‎আলোচনায় অংশ নেন সমাজকর্মী মেহেদী হাসান, বিদ্যালয়ের শিক্ষক শেফালি বেগম, আকাশ গৌড় ও এআরএফবি’র সেক্রেটারি চন্দন নাথ চৌধুরী প্রমুখ।

বক্তারা প্লাস্টিক দূষণের বর্তমান ভয়াবহতা তুলে ধরে পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। ‎এ কর্মসূচিতে নবম ও দশম শ্রেণির প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশ নিয়ে মতবিনিময় করেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd