বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ডাক্তার আনোয়ার, সম্পাদক ড. হিলালী

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩৪১ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হলো বিএনপি নেত্রকোণা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও নেতৃত্ব নির্বাচন। ৩০ আগস্ট ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে ভোট গ্রহণ করা হয়। পরে নির্বাচনের প্রধান কমিশনার এডভোকেট এম.এ. আউয়াল সেলিম ফলাফল ঘোষণা করেন। সম্মেলনে অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক ১,২৭৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি এডভোকেট মাহফুজুল হক পেয়েছেন ২১১ ভোট ।

ড: রফিকুল ইসলাম হিলালী ৭৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  আব্দুল্লাহ আল মামুন খান রনি ৭২১ ভোট পেয়েছেন, অপর প্রার্থী এস.এম. মনিরুজ্জামান দুদু পেয়েছেন ১৮ ভোট। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে উল্লাস ছড়িয়ে পড়ে। সমর্থকরা নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর আগে দুপুরে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ত্রি-বার্ষিক সম্মেলন নেত্রকোণা বিএনপির রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করছেন নেতাকর্মীরা।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd