মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় জলবায়ু সংকট ও হাওর অঞ্চলের স্থানীয়  অভিযোজন বিষয়ক নাগরিক সংলাপ বারহাট্টায় ৭ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন নেত্রকোণা সংস্কৃতি মঞ্চের সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল নেত্রকোণায় পরিস্কার-পরিচ্ছন্নতা  অভিযান শুরু ব্যরিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নেত্রকোণাবাসীর অভিনন্দন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোয়া ৫ বছরে ১০৭টি সিজার সম্পন্ন নেত্রকোনার  কেন্দুয়ায় যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মতবিনিময় সভা মোহনগঞ্জে ২০ বছর ধরে লাইসেন্স ছাড়া চলছে প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র নেত্রকোনায় খাল খনন উদ্বোধন করলেন  এমপি  ডাঃ আনোয়ারুল হক নেত্রকোনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০
সৌজন্যে : Shahin.bd

মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ধর্মঘটে ৫০ কর্মকর্তা-কর্মচারী।। গ্রাহক দুর্ভোগ চরমে

কামরুল ইসলাম রতন
  • আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৮ পঠিত

মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জ জোনাল অফিসের গণছুটির নামে সর্বাত্মক ধর্মঘট পালন করছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা। জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক কেউ কাজে যোগ দেননি। তবে ডিজিএম মোঃ এমদাদুল হক জানান, তিনিসহ ৭জন কর্মরত আছেন। অপরদিকে এনআরবিসি ব্যাংক বুথের মাধ্যমে চলতি মাসের বিদ্যুৎ বিল নেয়া হচ্ছে।

তবে এখন পর্যন্ত লাইন চালু রয়েছে। মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায় আবার আধা ঘন্টা এক ঘন্টা পরে বিদ্যুৎ আসে ।  তথ্যমতে, মোহনগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিসে ৫৭জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তার মধ্যে ধর্মঘটে আছেন ৫০জন। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর দুপুরে সরেজমিন ঘুরে দেখা গেছে অফিসে কোন স্টাফ নেই । স্থানীয়রা জানান, এভাবে শত শত মানুষ অফিসে এসে ঘুরে ফেরত যাচ্ছে।

ডিজিএম মোঃ এমদাদুল হক আরো জানান, সরকারের নির্দেশ মোতাবেক ২৪ ঘন্টা মধ্যে কাজে যোগদানের কথা থাকলেও তারা কেউ ৯ সেপ্টেম্বর পর্যন্ত যোগদান করেনি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা এ রিপোর্ট লিখা পর্যন্ত আসিনি।  বিদ্যুৎ বিল পরিশোধে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছে। কারণ ত্রুটিপূর্ণ বিদ্যুৎ বিল বা বিলের উপর গ্রাহকের অভিযোগ বিল পরিশোধ করতে পারছেন না।

কেবলমাত্র চলতি মাসের বিল ব্যাংকের বুথে জমা দিতে পারতেছেন। মোহনগঞ্জ জোনাল অফিসের অন্তর্গত গ্রাহকরা আতঙ্কিত অবস্থায় রয়েছেন। লাইনে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে গ্রাহকদের ব্যাপক ক্ষতি হতে পারে। কারণ একজন লাইনম্যান অফিসে কর্মরত নেই। তাদের চিন্তা হচ্ছে দুর্ঘটনা হলে লাইন ম্যান ছাড়া সমাধান করবে কে ?

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd