বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

মোহনগঞ্জ সম্মিলিত উলামা পরিষদের কমিটি গঠন

মোঃ কামরুল ইসলাম রতন
  • আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০০ পঠিত

 

 

 

 

 

মোহনগঞ্জ  সংবাদদাতা । মোহনগঞ্জ সম্মিলিত উলামা পরিষদের সাধারণ পরিষদের পূর্বনির্ধারিত বৈঠক  ১০ সেপ্টেম্বর  জামিয়া কাসিমিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক মাওলানা নুরুল ইসলাম  (দা.বা)।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ কারী মাছুম বিল্লাহ। উপদেষ্টাগনের মধো উপস্থিত ছিলেন মোহনগঞ্জের প্রবীণ আলেম মাওলানা হারুনুর রশীদ শায়খে পাবই, কচুয়ারচর মাদরাসার মুহতামিম কারী শায়খ আব্দুর রশীদ, পাবই খিদিরপুর মাদরাসার মুহতামিম হাফেজ সৈয়দ আহমদ সহ বিভিন্ন  মসজিদের ইমাম,মাদরাসার মুহতামিম সহ সত্তরের অধিক উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।সভায় উপস্থিতিদের মতামতের ভিত্তিতে আহবায়ক কমিটির ৫ জন সহ মোট ১০ সদস্যের একটি জুরীবোর্ড গঠন করা হয়।

বোর্ডের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র অনুযায়ী ৩ বছর মেয়াদের জন্য সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়। নির্বাচিত সভাপতি হলেন মাওলানা মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মাওলানা মুনতাসির আল মামুন।আগামী ৩০ দিনের মধ্যে নির্বাচিতগণ   পূর্নাঙ্গ কমিটি গঠন করে অভিষেক অনুষ্ঠান করবেন।বৈঠকে পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাওলানা শায়খ মুজিবুর রহমান (র) এর স্মৃতিচারণ করে মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd