রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনার  দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক -২ কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স কর্মকর্তা ডা. মোমেনুল এর অকাল মৃত্যু নেত্রকোণায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন ডাক্তারকে কৈফিয়ত তলব বারহাট্টায় ৪৫টি ভারতীয় টায়ার জব্দ, গ্রেফতার ১ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বন্ধ ॥ ৭ ডাক্তারকে শোকজ বিক্রয় করা হবে নেত্রকোণার ‘সানফ্লাওয়ার একাডেমি’র ফল উৎসব মোহনগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খালিয়াজুরীতে স্পিডবোট-নৌকা সংঘর্ষে নিখোঁজ ৪ শিশুর মরদেহ উদ্ধার

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৩ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনার খালিয়াজুরীর ধনু নদে স্পিডবোট ও নৌকার সংঘর্ষে স্পিডবোট উল্টে নিখোঁজ ৪ শিশুর মধ্যে রবিবার আরও তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ‘নিখোঁজ’ সব শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, রবিবার সকাল থেকেই ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় দুর্ঘটনা স্থলের আশপাশে উদ্ধার তৎপরতা চালাচ্ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচহাট দক্ষিণের বালু চর এলাকা থেকে একে একে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত শিশুরা হচ্ছে, আন্দাইর গ্রামের বাসিন্দা স্বপন মিয়ার মেয়ে লায়লা আক্তার (৭), নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮) ও সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১) এর আগে শনিবার  উষা মনি (৪) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।,

উল্লেখ্য, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের বরযাত্রী যেতে স্পিডবোটটি শুক্রবার ভাড়া করে আনা হয়েছিল। বরযাত্রী যাওয়ায় আগ মুহূর্তে বিয়ে বাড়ির ১৫ জন আত্মীয়স্বজন মিলে স্পিডবোটে উঠে নদীতে ঘুরতে বের হয়। ‘এ সময় স্পিডবোটটি স্থানীয় একটি নৌকার সাথে সংঘর্ষে উল্টে গেলে বেশির ভাগ যাত্রী সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও ৪ শিশু নিখোঁজ হয়।,’

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd