বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন

রাকসু ভিপি পদে মধ্যনগরের শাকিল  প্রতিদন্দ্বীতা করছেন

এম এ মান্নান
  • আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫৩ পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে “ভাইস-প্রেসিডেন্ট” (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বলরামপুর গ্রামের শাকিল আহমেদ।

শাকিল ২০১৯–২০ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি একই বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। ছাত্রজীবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। অনলাইন প্ল্যাটফর্ম ও কোচিংয়ে পাঠদান করায় ক্যাম্পাসে তার রয়েছে আলাদা পরিচিতি। শিক্ষার্থী ও সহপাঠীদের অনুপ্রেরণাতেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। রাজনৈতিক কোনো দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই বলেও জানান শাকিল।,”

মনোনয়নপত্র জমা দেওয়ার পর শাকিল বলেন, শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। রাকসুকে গণতান্ত্রিক ও সক্রিয় মঞ্চে রূপ দিতে শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি আদায় করা আমার প্রথম লক্ষ্য। ,”

প্রচারণার শুরুতেই সহপাঠী ও হলের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন শাকিল। ক্যাম্পাসে শিক্ষার মান উন্নয়ন, গণপরিবহন সংকট নিরসন, আবাসন সুবিধা বৃদ্ধি এবং টিউশন ও বিভিন্ন ফি কমানোর মতো শিক্ষার্থীবান্ধব নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন তিনি। আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাকিলের অংশগ্রহণ মধ্যনগরসহ সুনামগঞ্জের শিক্ষার্থীদের মধ্যেও উচ্ছ্বাস সৃষ্টি করেছে। স্থানীয় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়েছেন।

 

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd