মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪ আটপাড়া  বানিয়াজান সঃ চৌধুরী তালুকদার পাইলট স্কুলের নবীণ বরণ অনুষ্ঠিত

মোহনগঞ্জে নিজ ঘরে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম ।। নিরাপত্তায় হীনতায় গৃহবধু

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫১ পঠিত

 

 

মোহনগঞ্জ  সংবাদদাতা ঃ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৩ নং তেতুলিয়া ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে নিজ ঘরের বারান্দায় পদ্মাবতী দত্ত (৪০) নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে শ্বশুড়বাড়ীর আত্মীয়-স্বজনরা। পিটিয়ে জখম করার পর পদ্মাবতী দত্ত বাদী হয়ে মোহনগঞ্জ থানায় অভিযোগ করে।,

অভিযোগের পর থেকেই বাদী পদ্মাবতী নিরাপত্তা হীনতায় ভুগছে এবং আসামীগণ প্রাণনাশের হুমকি দিচ্ছে। অভিযোগের বিষয়টি শুক্রবার দুপুরে মোহনগঞ্জ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম নিশ্চিত করেছে। অভিযোগে উল্লেখ যে, পদ্মাবতী দত্তের স্বামী সুকেশ কর সৌদি আরব প্রবাসী।,

তার স্বামী বাড়ী না থাকায় একটি বট গাছ নিয়ে পদ্মাবতী সহিত শ্বশুড়বাড়ীর আত্মীয়-স্বজনরা কথার কাটাকাটি করে। কথা কাটাকাটি এক পর্যায়ে শ্বশুড়বাড়ীর লোকেরা পদ্মাবতীকে মারধর ও পিটিয়ে জখম করে। পরে পদ্মাবতী দত্ত মোহনগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয় এবং ৬ জনকে আসামী করে মোহনগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। আসামীগণ হল- অধীর কর (৪৫), রঞ্জন কর (৩৮), রঞ্জিত কর (৫৫), অনিল কর (৬০), সুধারানী কর (৩২), ছায়া রানী কর (৩০)।,

অভিযোগে আরো উল্লেখ করে পদ্মাবতী বলেন, বর্তমানে আমি ছেলে-মেয়েকে নিয়ে খুবই আতংকে আছি এবং আমাকে সবসময় খুন করার হুমকি প্রদর্শন করছে। আমি আসামীগণের বিরুদ্ধে সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে আসামী অনিল কর বলেন, এটি একটি তুচ্ছ ঘটনা। অভিযোগ করার মত কোন কিছুই হয়নি। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।,

মোহনগঞ্জ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মিজানুর রহমানকে সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ওসি আরও বলেন, তেতুলিয়া ইউনিয়নের বিট অফিসার এসআই রবিউলকে উক্ত বিষয়টি নিয়ে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি